শিরোনাম
◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা!

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় ভোক্তা অধিকার আইনে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

মো.ইকবাল হোসেন: [২] মঙ্গলবার (২১) সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

[৩] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ছরওয়ার কামাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খায়ের আহমদ ও থানার সহকারী পরিদর্শক মো. জহির।

[৪] অভিযানে ভোক্তা অধিকার আইনে পৌরসভার কানুরাম পুকুরের দক্ষিণ পাড়ে নজির বেকারিকে ২০ হাজার টাকা, সাতকানিয়া-বাঁশখালী সড়কে মোস্তফা মুড়ি মিলকে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাক আইনে এলাহী স্টোরকে ৫শ টাকা ও নেজাম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন।

[৫] উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ -জোহরা বলেন, উপজেলা প্রশাসন ভোক্তার অধিকার রক্ষায় সবসময় সচেতন রয়েছে। এই ভেজাল বিরোধী এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়