শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলশানে হঠাৎ ছাত্রদলের মিছিল

মাসুদ আলম: [২] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দেন।

[৩] হিমেল বলেন, বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কার্যনিবার্হী কমিটির জুম মিটিং চলছিলো। এসময় শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের করা হয়। আমরা চাই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়া হোক। এছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

[৪] মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, কেন্দ্রীয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হাসান মামুন প্রমুখ অংশগ্রহণ করেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়