শিরোনাম
◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় শনাক্ত ৫ শতাংশের নিচে, মৃত্যু ২৬

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এ নিয়ে টানা ২ দিন করোনায় মৃত্যু ত্রিশের নিচে থাকলো। প্রায় ৪ মাসের মধ্যে মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে। দীর্ঘদিন পর করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৬৯ শতাংশ। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।

[৩] মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

[৪] এর আগে সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১ ও মঙ্গলবার ৩৫ জনের মৃত্যু হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

[৬] গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩, রাজশাহীতে ৩, খুলনায় ২, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে বরিশাল ও রংপুরে কোনো মৃত্যু হয়নি।

[৮] গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়