শিরোনাম
◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হচ্ছে ‘পোলিশ চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’

বিনোদন ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর ‘‘বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা’’ স্লোগানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‌‘পোলিশ চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম মজেকিনোতে চলবে এ আয়োজন।

৫ দিনব্যাপী এই আয়োজনে বিনামূল্যে ফিচার, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ সমসাময়িক আলোচিত ১০টি পোলিশ চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীরা। খবর বাংলা ট্রিবিউন

এছাড়াও, খ্যাতনামা চলচ্চিত্র বোদ্ধাদের তত্ত্বাবধানে পোলিশ চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস, লেকচার সেশন ও সিনেটে অংশগ্রহণের অভূতপূর্ব সুযোগ থাকছে। অ্যাকাডেমিক সেশনে থাকছে পোলিশ নারী চিত্রগ্রাহক ভোরোনিকা বিয়স্কার মাস্টার ক্লাস। সঙ্গে থাকবে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক, লেখক ও শিক্ষক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেকচারও।

বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের পাশাপাশি অ্যাকাডেমিক সেশনগুলোও বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

পোলিশ ফিল্ম ইনস্টিটিউটের সহযোগিতায় এই উৎসবের সার্বিক আয়োজনে রয়েছে ওসপিএরাম ফাউন্ডেশন, আন্তর্জাতিক অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

আন্তর্জাতিক অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অনার্য মুরশিদ জানান, আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/iafmedu/) উৎসবের উদ্বোধন ঘোষণায় থাকবেন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, পোলেন্ডস্থ ভিস্টুলা পোলিশ ফেস্টিভালের সমন্বয়কারী রোকসানা পিয়াট্রুজানিস এবং ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার চেয়ারপার্সন-চলচ্চিত্র প্রযোজক মির্জা আবদুল খালেক। এই উৎসবের বিভিন্ন সেগমেন্ট সম্পর্কে তখনই জানা যাবে।

 

  • সর্বশেষ