শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবিটি’র উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী বইয়ের প্রকাশক গ্রেপ্তার

সুজন কৈরী: [২] নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী বইয়ের প্রকাশককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- হাবিবুর রহমান ওরফে শামীম (৩২)।

[৩] এটিইউ’র এএসপি (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বলেন, গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে কাওসার ও জাহিদ নামের এবিটি’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে শনিবার রাজধানীর সূত্রপুরের বাংলা বাজারস্থ ইসলামী মার্কেট এলাকার রিহাব পাবলিকেশন্সে অভিযান চালানো হয়। এ সময় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য ও আল রিহাব পাবলিকেশন্সের প্রকাশক ও সত্ত্বাধিকারী হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট এবং তার প্রকাশনা সংস্থা থেকে বিপুল পরিমাণে উগ্রপন্থী বই জব্দ করা হয়েছে।

[৪] এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার হাবিবুর ২০১৬ সালে আল রিহাব পাবলিকেশন্স নামক প্রকাশনা সংস্থাটি চালু করেন। মুফতি জসীম উদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসীম উদ্দিন রাহমানীর কিছু বই প্রকাশ করার জন্য দেন। তিনি তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করেন। এই সূত্রে হাবিবুর মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করেন। বই প্রকাশনার সূত্রে এবিটির কতিপয় সংগঠকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

[৫] হাবিবুর এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও গাজওয়াতুল হিন্দ, জেগে ওঠো হে উম্মাহ, সত্যের সন্ধানে হে যুবক, দাজ্জাল আসছে সতর্ক হও, গণতন্ত্রের অসারতা ও ধ্বংস লীলাসহ অন্যান্য উগ্রপন্থী বই-পুস্তিকা প্রকাশনা, সরবরাহ, বিতরণ করতেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্মে গোপনে বিক্রি করতেন। এছাড়া বিভিন্ন সময় তিনি আনসারুল্লাহ বাংলা টিমের উগ্র মতাদর্শের বিভিন্ন প্রিন্টেট ও ভিডিও কন্টেন্ট সমর্থকদের সাথে শেয়ার করছিলেন।

[৬] আসলাম খান জানান, হাবিবুর দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের প্রধান মুফতী জসীম উদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থী লেখকের বই প্রকাশ ও প্রকাশনা করে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের কাছে সরবরাহ করতেন। তাকে মুক্তগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়