শিরোনাম
◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন অডিট আপত্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] রোববার সকালে কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী’র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য আবুল কালাম অজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু), এবং ওয়াসিকা আয়শা খান অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে গৃহায়ন ও ভৌত অবকাঠামো অডিট অধিদপ্তর পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বাস্তবায়িত হাওড় এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন সংক্রান্ত বিষয়ের ওপর ২০১২-১৩ হতে ২০১৬-১৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোরার্ট ২০১৭-১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ওপর আলোচনা করা হয়।

[৫] বৈঠকে বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কটির সর্বাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সিদ্বান্ত বাস্তবায়নের হার সন্তোষজনক বলে কমিটি তরফ থেকে জানানো হয়।

[৬] বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ