শিরোনাম
◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

মাজহারুল ইসলাম : [২] এই নায়িকার তৃতীয় সংসার ভাঙনের মুখে। স্বামী রোশান সিং এর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অনেক আগেই। প্রায় এক বছর ধরেই আলাদা থাকছেন তারা। বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। হিন্দুস্তান টাইমস

[৩] চলতি বছরের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে থাকতে আবেদন করে মামলা দায়ের করেন তৃতীয় স্বামী রোশান। বেশ কয়েকবার এ মামলার শুনানি হয়েছে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন শ্রাবন্তী।

[৪] ১৬ সেপ্টেম্বর রোশানের আইনজীবীর কাছে শ্রাবন্তীর পাঠানো জবাবে লেখা রয়েছে, তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। রোশানের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়। রোশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও করেছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি।

[৫] তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু সেই সুখও বেশিদিন স্থায়ী হয়নি। আপাতত স্বামীকে ভুলে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা।

[৬] সপ্তাহ খানেক আগে রোশান তার ইনস্টাগ্রামে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, মাই কণ্ডিশন। এর মাধ্যমে রোশান বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং এর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন রোশান। সুশান্তের মতো তিনি নিজেকে শেষ করেও দিতে পারেন।

  • সর্বশেষ