শিরোনাম
◈ আবু সাঈদ হত্যা : ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্রতারক সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

মাসুদ আলম : [২] শনিবার ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি ও ই-অরেঞ্জের ‘প্রতারণা’র বিষয়ে তদন্ত চলছে। তদন্তভার যাদের কাছে ন্যস্ত করা হয়েছে তারা বিষয়গুলো তদারকি করবেন।

[৩] তিনি বলেন, এ ধরনের প্রতারণার ঘটনা যদি বেশি বেশি ধরা পড়ে, তাহলে তাদের কার্যক্রম অনেকাংশে কমানো সম্ভব হবে। কম দামে পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলো যারা করছেন, তারা জনগণকে প্রলুব্ধ করছেন এবং জনগণও লোভে পড়ছে।

[৪] হাফিজ আক্তার বলেন, প্রতারণা যারা করবেন, তারা একসময় ধরা পড়বেন আইনের আওতায় আসবেন। ভুক্তভোগীদের বলবো- লোভে না পড়ে সবকিছু বিচার বিবেচনা করে এসব বিষয়ে ইনভেস্ট করার জন্য। আমরা চাই ই-কমার্স প্ল্যাটফর্মটি দেশের মধ্যে প্রসারিত হোক এবং এর সুফল অনেকে পাচ্ছে। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে কাজগুলো আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে আমরা করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়