শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির পৃথক অভিযানে ৪০হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে হাসপাতাল গেইট সংলগ্ন পপুলার ফার্মেসী ও সাবরাং পানছড়ি এলাকার এক বসতবাড়ি থেকে ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তিন মাদককারবারীকে আটক করা হয়েছে।

[৩] আটককৃতরা হলেন, উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো.ইব্রাহিম। আত্মসমর্পণকারী সাবরাং লেজির পাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো.ইব্রাহিম ও পলাতক আসামিরা হলেন, উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে টেকনাফ উখিয়া- ফার্মাসিউটিক্যাল এস্যোসিয়েসনের সাবেক সাধারণ সম্পাদক (ওষুধ কোম্পানী ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার ) এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আবুল ইসলাম।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক মো.সিরাজুল মোস্তফা। তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন পপুলার ফার্মেসী থেকে ও সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়াতে অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তাদের দুই সহযোগী মাদককারবারী কৌশলে পালিয়ে যায়।

[৫] তিনি আরো জানান, আটক তিন মাদককারবারী ও দুইজনকে পলাতক আসামি করে পৃথক দুটি মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রামের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালালে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে তিনি জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়