শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণার একদির পর তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান

রাকিবুল আবির: [২] শুক্রবার তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করেছে চীনের ১০টি যুদ্ধবিমান। চীনের এমন আকস্মিক আকাশ সীমা লঙ্ঘনের কারণে ক্ষোভ প্রকাশ করেছে তাইওয়ান। এর এক দিন আগেই তাইওয়ান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সামরিক বাজেট ৯ বিলিয়ন ডলার বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। আরব নিউজ

[৩] তাইওয়ানকে নিজেদের দাবি করা চীন প্রায়শই তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘণ করে। এমন কর্মকান্ডের মাধ্যমে চীনের আগ্রাসী মনোভাব প্রকাশ পায় বলে কয়েক দফায় জানিয়েছে তাইওয়ান।

[৪] তাইওয়ান মন্ত্রণালয় জানায়, শুক্রবার চীনের ৬টি জে-১৬ বিমান, ২টি জে-১১ বিমান, ১টি এন্টি সাবমেরিন বিমান ও একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন রাডারবাহী বিমান তাইওয়নের আকাশসীমার ভেতরে প্রবেশ করে।

[৫] আরো জানায়, চীনের বিমান প্রবেশ করা মাত্রই নিজেদের যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান। এছাড়াও আকাশ প্রতিরক্ষা জোনে প্রবেশের সঙ্গে সঙ্গেই চীনের বিমানগুলোকে সতর্কবার্তা পাঠায় তারা।

[৬] তবে শনিবার চীনের এক সেনা কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, এটি ছিলো চীনের একটি অভ্যন্তরীণ যৌথ মহড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়