শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী ফিনল্যান্ড পৌঁছেছেন

মনিরুল ইসলাম: [২] জাতিসংঘ সাধারণ অধিবেশনের যাওয়ার পথে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ফিনল্যান্ডের হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রিসিভ করেন।

[৩] প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

[৪] প্রধানমন্ত্রী একদিন ফিনল্যান্ডে অবস্থান শেষে হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন।

[৫] সেদিন নিউ ইয়র্ক সময় বিকাল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে যাবেন।

[৬] করোনা মহামারির ১৯ মাস পর এই প্রথম কোনও বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ