শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমেনি সবজির দাম, লাগামছাড়া পেঁয়াজ-মুরগি

শাহীন খন্দকার ও মাজহারুল ইসলাম: [২] শুক্রবার রাজধানীর মোহম্মদপুর টাউনহল ও কৃষিবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতিকেজিতে ২০ থেকে ২৫ টাকা। বাজারে ৭’শ থেকে ৮’শ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজি প্রতি ৮’শ থেকে ৯’শ টাকা।

[৩] রুইমাছ আকার ভেদে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ৩০০ টাকা কেজিতে। দেশীয় জাতীয় ছোট মাছের কেজি ৪’শ টাকা। দেশি রসুন এখন ৭০ টাকা কেজি। ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ১’শ টাকা পাল্লায়।

[৪] বাজার ঘুরে দেখা গেছে, বাড়েনি চালের দাম। মোটা চাল ৪৬ টাকা এবং '২৮'চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে। পাকিস্তানি মুরগির কেজিতে অন্তত ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ২৯৫ টাকায়। ব্রয়লারের দাম ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৬’শ টাকায় স্থির আছে।

[৫] এছাড়া টমেটো, বেগুন, শসা, কাঁকরোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, চালকুমড়া, বরবটি সবজির দাম পূর্বের মতোই। তবে ৪০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বাজার কিংবা মহল্লার ভ্যানে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়