শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের সঙ্গে চার্টার ফ্লাইট চালু করল ইরান

রাশিদ রিয়াজ : কাবুলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ইরান ফের আফগানিস্তানের সঙ্গে চার্টার ফ্লাইট ব্যবস্থা চালু করেছে। কাতার, পাকিস্তান ও আমিরাতের পর ইরানের মাশহাদ থেকে কাবুলে মাহান এয়ারের একটি বিমান এসে পৌঁছে। এর আগে দুটি দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমান চালু করতে একমত হয়। ১৯ জন যাত্রী নিয়ে কাবুলে অবতরণের পর ফের ফ্লাইটটি কাবুল থেকে ২৬ জন যাত্রী নিয়ে মাশহাদে ফিরে যাবে। আগে মাশহাদ থেকে কাবুলে সপ্তাহে মাহান এয়ারের দুটি বিমান যাতায়াত করত। একই সঙ্গে এ ফ্লাইটে কাবুলের জন্যে বিভিন্ন ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বিমানটিতে ইরানের বেশ কয়েকজন কূটনীতিক ছিলেন। চলতি মাসের প্রথম দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ। ফোনালাপের এক পর্যায়ে মানবিক সাহায্যের অনুরোধ জানায় আফগানিস্তান। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তারা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে এবং সীমান্ত ও খোলা থাকবে। মেহর

  • সর্বশেষ
  • জনপ্রিয়