শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ২০হাজার ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আটক

ফরহাদ আমিন: [২] বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কর্মরত পিয়ন আব্দুর রহিম(৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।

[৩] আটক ব্যক্তি রামু উপজেলার চাকমার কাটা, কচ্ছপিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পিয়ন।

[৪] বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.হাফিজুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে মডেল থানা পুলিশের এসআই বাতেনের নেতৃৃৃৃত্বে একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাসপাতালের পিয়ন আব্দুর রহিমকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা ২০হাজার ইয়াবা ও একটি ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৫] এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীবাহী অ্যাম্বুলেন্সের আড়ালে দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে ঔষুধের বেশ কয়েকজন দোকানদার ও পিয়ন রহিমসহ একটি শক্তিশালী সিন্ডিকেট ইয়াবাসহ বিভিন্ন মাদককারবারে জড়িত রয়েছে। আটক হাসপাতালের পিয়ন আব্দুর রহিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ