শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিতাকুণ্ডে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে আবারও তিনটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে ডলফিনগুলো দেখতে পেয়ে বন বিভাগে খবর পাঠায়। আরটিভি

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপকূলে ডলফিন তিনটি ভেসে আসে। বুধবার দুপুরের পর থেকে মৃত ডলফিনের শরীর পঁচে যাওয়ার গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। মৃত ডলফিনগুলোকে দ্রুত মাটিচাপা দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ডলফিনগুলো মারা যাওয়ার পর জোয়ারের পানিতে সাগরের কূলে ভেসে এসেছে বলে জানায় বন বিভাগ।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ডলফিন দেশে আসার বিষয়টি তারা জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে। কেন ডলফিন গুলো মারা যাচ্ছে তা কেউ বলতে পারছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়