শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টানেলে টোল আদায়, চীনের প্রস্তাবে বাংলাদেশের না

মাজহারুল ইসলাম : [২] মঙ্গলবার বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

[৩] বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ১টি ও ক্রয় সংক্রান্ত ৩টি প্রস্তাব উপস্থাপন করা হলেও সব প্রস্তাব অনুমোদন হয়নি।

[৪] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বন্দরনগরী চট্টগ্রামে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ করে কর্ণফুলী নদীর ২ তীরকে যুক্ত করা হয়েছে। ৯ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে এই 'টানেল' নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।

[৫] প্রতিষ্ঠানটি চাচ্ছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব। তবে সরকার তাতে রাজি হয়নি। এর জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' নির্মাণ কাজে সিসিসিকে সার্ভিস-অপারেটর নিয়োগের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়নি। তাদের প্রস্তাবে কিছু ব্যত্যয় ও মিসিং লিংক আছে। এগুলো ঠিক করে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ