শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা-৭ উপ-নির্বাচন, মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী প্রাণ গোপালসহ চারজন

খালিদ আহমেদ, রুবেল মুজমদার : [২]কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার প্রার্থী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ওই চার প্রার্থী কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এর কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

[৩] আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও শেষদিনে আরো দুই প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপ এর প্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

[৪] এছা্ড়া দুপর ১ টায় বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এসময় সাবেক এমপি মরহুম আলী আশ্রাফের ছেলে নৌকা প্রত্যাশী মুনতাকিম আশরাফ টিটুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] উল্লেখ্য, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়