শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে দ্বিতীয় দফায় যাত্রীবাহী বিমান উড্ডয়নের প্রস্তুতি চলছে

ফাহমিদুল কবীর: [২] তালিবান ক্ষমতা দখলের পর আটকে পরা বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে আজ কাবুল বিমানবন্দরে দ্বিতীয় বারের মতো আর্ন্তজাতিক যাত্রীবাহী বিমান উড্ডয়ন প্রস্তুতি চলছে। এর আগে বৃহস্পতিবার ২০০ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজএর একটি বিমান কাবুল বিমানবন্দর ত্যাগ করে। বিবিসি

[৩] যাত্রীদের নিয়ে দোহা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে বিমানটি। এয়ারলাইন কর্তৃপক্ষ বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করলে তালিবান নেতাবৃন্দ সম্মতি প্রকাশ করেন। এরপর গতকাল একটি বাণিজ্যিক বিমান কাবুল থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে।

[৪] বিমানবন্দরকর্মী ও যাত্রীদের হয়রানির ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যদিও কোনো গণমাধ্যমে এখনো এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

[৫] তালিবানের আচরণকে ব্যাবসাবান্ধব এবং পেশাদার বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়