শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কম রানের পুঁজি নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক: [২] আফগান যুবাদের বিরুদ্ধে মাত্র ১৫০ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে গেলো টাইগার যুবারা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

[৩] সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহরব হাসান। ব্যাটিং করতে নেমে টাইগার ব্যাটাররা তোপের মুখে পড়ে আফগান বোলারদের। ওপেনার মফিজুল ইসলাম ৫ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইয়ামা আরবের বলে। এরপর আরিফুল ইসলামকে শূন্য রানে ফেরান বিলাল সামি।

[৪] বিপাকে পড়া দলকে একাই টেনে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার প্রান্তিক নাবিল ও আইচ মোল্লা। তবে দলীয় ৭৮ রানের মাথায় আইচ ফেরেন ২২ রান করে শাহিদুল হাসানির বলে ক্যাচ দিয়ে। এরপর ৮৮ রানের মাথায় নাবিলকে ৪২ (৭৮) রানে ফেরান শাহিদুল্লাহ হাসানি।

[৫] নাবিলের ফেরার পর তাজিবুল ৭, রিপন মণ্ডল ০, নাঈমুর রহমান ৪, শামসুল ০, আশিকুর জামান ১ রানে ফিরলেও ৪৯ রানের ইনিংস খেলে ৩৮.৩ ওভার পর্যন্ত খেলে ১৫৪ রান পর্যন্ত নিয়ে যান অধিনায়ক মেহরব। আফগানদের পক্ষে ৪ উইকেট নেন বিলাল সামি, ৩ উইকেট নেন শাহিদুল হাসানি, ২ উইকেট নেন ইজহারুলাক নাবিদ ও ১ উইকেট নেন ইয়ামা আরব।

[৬] বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সুলাইমান আরবাজিকে ২ রানে ফেরেন মন্ডলের বলে বোল্ড হয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সুলাইমান সাফি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা হতাশ করেন।

[৭] সাফি ৪৮ (৯২) রান করে নাঈমুর রহমানের বলে এলবিডব্লু হয়ে ফেরার পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ (৩৪) রান আসে নানগেয়ালিয়া খারোতের ব্যাটে। শেষ পর্যন্ত ৪৮.২ ওভার খেললেও ১৩৮ রান তুলতেই হারায় সব উইকেট। ১৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল যুবা টাইগাররা। ক্রিকইনফো, আরটিভিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়