শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্কটিক মহড়ার সময় ক্যামেরাম্যানকে বাঁচাতে প্রাণ দিলেন রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল: [২] দেশটির আর্কটিক অঞ্চলে এক বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় প্রাণ হারান ইয়েভগেনি জিনিচেভ। নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনাটি ঘটে। বিবিসি

[৩] একজন ক্যামেরাম্যান একটি খাঁদে পরে গেলে তাকে উদ্ধার করতে লাফ দেন মন্ত্রী জিনিচেভ। এতে একটি পাথরে আঘাত লেগে মৃত্যু হয় মন্ত্রীর। প্রথমে পরে যাওয়া ক্যামেরাম্যানও মারা গেছেন। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক। ফার্স্টপোস্ট

[৪] তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখান থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, নোরিলস্কে এক অনুশীলন চলাকালীন একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি ২০১৮ সাল থেকে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়