শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াডাঙ্গীতে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন: [২] বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার বড়বাড়ী  ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর এলাকায়  নুর ইসলামের ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ  উদ্ধার করা হয়।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কৃষক নুর ইসলাম নিজের ধানক্ষেত বিষ ছিটানোর জন্য গেলে অজ্ঞাত যুবকের  গলিত মরদেহ পড়ে থাকতে  দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করে থানা নিয়ে আসে।

[৪] বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে আমরা ধান ক্ষেত থেকে একটি গলিত মরদেহ উদ্ধার করি।ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগে যুবকটি মারা গেছে। লাশের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়