শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার থেকে রক্তাক্ত ২ মরদেহ উদ্ধার

মাজহারুল ইসলাম, ‌মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

[৩] বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাসির হোসেন ( ৩৫) ও মাসুম (২৮)।

[৪] দুই জন মোটর সাইকেল আরোহী, গুলিস্তান গামি মোটর সাইকেল যোগে দ্রূত গতিতে চালিয়ে যাওয়ার সময় ইউটার্ন নিতে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ ভোররাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

[৫] তাদেরক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, টিকাটুলীর ‘রাজধানী সুপার মার্কেট’ মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তারা দুজন।

[৫] এসআই আরও জানান, মোটরসাইকেলের সামনে ‘পুলিশ’ লেখা থাকলেও ধারণা করা হচ্ছে তারা পুলিশের কেউ না, কোনো ওয়ার্কশপ থেকে তারা এই মোটরসাইকেলটি নিয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

[৬] মাসুম মাটির ঠিকাদার ও নাসির হোসেন জানা গেছে পুলিশের সোর্স মোটরসাইকেল চালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়