শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাইওয়ানের আকাশ সীমানায় ঢুকে পড়েছে চীনের ১৯টি যুদ্ধবিমান

সাকিবুল আলম: [২] রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, চীনের সামরিক বাহিনীর অন্তত ১৯টি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে (এডিআইজেড) ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছে। অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম কিছু বোমারু বিমানও রয়েছে। বিবিসি

[৩] তাইপের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, চীনের বিমানবাহিনী এক বছরেরও বেশি সময় ধরে দ্বীপটির আশেপাশে সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[৪] তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার চীনের সামরিক এ মিশন প্রসঙ্গে জানিয়েছে, যুদ্ধবিমানগুলোর মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম চারটি এইচ-৬ বোম্বার এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমানও রয়েছে। পরবর্তীতে চীনা যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দিতে ও সতর্ক করতে বিমান বহর মোতায়েন করে তাইওয়ান।

[৫] তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনুপ্রবেশকারী বিমানগুলোকে শনাক্ত করা হয়েছিলো। এবছরের ১৫ জুন এ ধরনের একটি বৃহৎ পরিসরের মিশন পরিচালনা করেছিলো চীন। সে সময় তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছিলো চীনের ২৮টি যুদ্ধবিমান।

[৬] গণতান্ত্রিক শাসন প্রক্রিয়ায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ দাবি করে আসছে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়