শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসিকে নির্দেশ দিলেন এমপি

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ও স্বাভাবিক রাখতে মঠবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দিলেন এমপি।

[৩] রোববার ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের হল রুমে উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের জনগনের সাথে মত বিনিময় সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজার কোন দলের হতে পারে না। এরা সমাজের ক্যান্সারের মতো। যেকোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে রাখতে হবে।

[৪] এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের প্রভাষক ফারুক হোসেন, এমপির ব্যক্তিগত সহকারি মো.হাসান মিয়া প্রমূখ।

[৫] মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল তার বক্তব্যে বলেন, আমার কাছে সন্ত্রাস, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজারসহ সকল অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সে যে দল বা গোষ্ঠির হোক তাকে আইনের আওতায় আনা হবে। তিনি সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, অপরাধ জনীত কোন ঘটনা ঘটলে বা দেখলে আপনারা আমাকে ফোন দিবেন বা গোপনে জানাবেন। আপনার পরিচয় গোপন রেখে আমি দ্রুত ব্যবস্থা নিবো। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়