শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় সড়ক দুর্ঘটনায় পল্লীচিকিৎসকের মৃত্যু

আবুল বাশার: [২] ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাসট্যান্ড এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পল্লীচিকিৎসক আব্দুল কাদির (৭০)  নিহত হন।

[৩] জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারের প্রবীন পল্লীচিকিৎসক আব্দুল কাদির (কাদির ডাক্তার) শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার সময় রাস্তা পারাপারের সময় সিডস্টোর বাসট্যান্ড এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় তার মৃত্যু হয়।

[৪] নিহত কাদির উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাছেন আলীর ছেলে। সে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় প্রায় ৪০ বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল সাড়ে ১১ টায় সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাঁর নামাযে জানায়া শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়