শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদুল ইসলাম: পরীমনির মুক্তি উদযাপনের উল্লাস কদর্য

মুরাদুল ইসলাম: বাংলা ফিল্ম তো মিডলক্লাস দেখে না। রুচিতে এগুলো তাদের অনেক নিচে চলে গেছে অশ্লীল পিরিয়ডের সময় থেকেই। ঢালিউডের সুপার স্টার শাকিব খানকে ক্ষ্যাত বলে ট্রল হয়, আরও বেশি ছিলো সে ভারতীয় বাংলা ফিল্ম করে স্টাইল শেখার আগ পর্যায়ে। সুপারস্টার হিসাবে মিডলক্লাস সালমান শাহকে যেরকম এখনও নিয়ে ফেলে, শাকিবকে ধারে কাছেও রাখে না। ঢালিউড এতোই গুরুত্বহীন এখন। সেই অগুরুত্বপূর্ণ ঢালিউডের একজন অগুরুত্বপূর্ণ নায়িকা, অন্যায়ের শিকার হয়েছিলো। তখন একজন নাগরিকের উপর অন্যায়, এবং তাকে বিভিন্ন কন্সপিরেসি ও মরাল আপত্তি দিয়ে বুলিং এর বিরোধিতা করাকে ন্যায্য মনে হয়েছে। কারণ এসব জিনিস কারও ওপরই চলতে পারে না সে যাইহোক। সে মুক্তি পেয়েছে, ভালো। কিন্তু এইটা কোনো বিপ্লব না। সে বিরাট কোনো বিপ্লবী না। ঢালিউডের একজন নায়িকার চাইতে অনেক গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা বিরাজমান। তার মুক্তি উদযাপনের উল্লাস কদর্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়