শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এককোটি ১৫ লাখ ১৫ হাজার ৭২২ ডোজ অ্যাস্ট্রেজেনেকা টিকা শেষ

শাহীন খন্দকার: [২] এপর্যন্ত দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ । এরমধ্যে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ১৬ লাখ ৭৮ হাজার ১৮২ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

[৩] বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ১৩০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৪৯৯ ডোজ।

[৪] পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ১০৫ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭১ জন। আর এখন পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৯৮ হাজার ৯৮৪ ডোজ। ছাড়া এখন পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩২৩ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৮৩ হাজার ৮১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৭ হাজার ৯২১ জন।

[৫] মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৪ লাখ ৪২ হাজার ৭৪২ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৬ হাজার ১৩০ জনকে। এছাড়া সারা দেশে টিকার জন্য বৃহস্পতিবার পর্যন্ত এনআইডি দিয়ে নিবন্ধন করেছেন ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ জন,আর পাসর্পোট দিয়ে নিবন্ধন করেছে ৪ লাখ ৯৬ হাজার ২৩১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়