শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনায় মেসির জার্সি আনসু ফাতির গায়ে

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনায় লিওনেল মেসি অধ্যায় সমাপ্তির পর থেকেই সবার কৌতূহল, ১০ জার্সিটা এখন কে পরবেন? মেসি যে নম্বর পরে খেলেছেন এতদিন, অনেকে সেটি তুলে রাখার দাবিও জানিয়েছে। তবে কাতালান ক্লাবটি ঘোষণা করল, মেসির পর প্রথম খেলোয়াড় হিসেবে ১০ নম্বর জার্সি পাচ্ছেন আনসু ফাতি।

[৩] ক্লাবটি ১৮ বছর বয়সী ফাতিকে জিজ্ঞেস করেছিল, তিনি এই দায়িত্ব গ্রহণে আগ্রহী কিনা। ফাতি তাতে হ্যাঁ সম্মতিই দিয়েছেন। এর আগে তিনি ২২ ও ১৭ নম্বর জার্সিতে খেলেছেন তিনি।

[৪] মেসির আগে বার্সেলোনায় ১০ নম্বর জার্সিতে মাঠ মাতিয়েছেন রিভালদো, রোনালদিনহোর মতো তারকারা। ২০০৮ সালে রোনালদিনহো ক্লাব ছাড়ার পর থেকেই বিখ্যাত এই জার্সিতে খেলছিলেন মেসি। যা এখন উঠতে যাচ্ছে ফাতির গায়ে।

[৫] প্রাথমিকভাবে অবশ্য ধারণা করা হয়েছিল, বার্সেলোনার ১০ নম্বর পেতে পারেন ফিলিপে কুতিনহো। কিন্তু ব্রাজিলিয়ান প্লে-মেকার খুব একটা আগ্রহী ছিলেন না বলে জানা গেছে। এ ছাড়া বার্সার মর্যাদার এ জার্সির জন্য আর কোনো প্রার্থী ছিলেন না। তাই ফাতিই পরবেন এই জার্সি। - মার্কা/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়