শিরোনাম
◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে: আরও একজনের মৃত্যু

আব্দুল্লাহ মামুন: [২] রাজধানীর মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি বাসার নিচ তলায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চার জন মারা গেলেন। বাংলাট্রিবিউন।

[৩] জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার আইয়ুব হোসেন জানান, বেলা সাড়ে ৩টার পর চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নারী রওশন আরা মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

[৪] গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে-১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগ থেকে বিষ্ফোরণে নারী-শিশুসহ সাতজন দগ্ধ হন।

[৫] নিহত শফিকুলের ভাই রফিকুল ইসলাম জানান, মিরপুর-১১ নম্বর সেকশনের, ১১ নম্বর রোড, সি-ব্লক, ৯ নম্বর লাইনের ছয়তলা বাড়িটি তাদের নিজেদের। বাড়ির নিচতলায় গ্যাসের লাইনে লিকেজ ছিল। দুর্ঘটনার দুই দিন আগেও লিকেজ মেরামত করা হয়। কিন্তু গত বুধবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে গ্যাস লাইনের গোলযোগের কারণে বিষ্ফোরণ হয়। এতে দগ্ধ হন সাত জন। বাংলা নিউজ ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়