শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:১৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: মেঘনায় ডুবন্ত নৌযান থেকে পাঁচজন শ্রমিককে জীবিত উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে মেঘনা নদীতে ডুবন্ত একটি বালি বোঝাই নৌযান (বাল্কহেড) থেকে পাঁচজন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার দুপুর দেড়টায় ভয়ার্ত ও উদ্বিগ্ন স্বরে মেহেদী নামে একজন নৌ শ্রমিক জানান, তারা বালিবোঝাই একটি নৌযানে লক্ষীপুরের মজু চৌধুরী ঘাট থেকে নোয়াখালীর কমলগঞ্জ যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে তাদের নৌযানটি এক পাশে কাত হয়ে গেছে। যেকোনও মুহুর্তে এটি ডুবে যেতে পারে।

[৪] কলার আরও জানান, নৌযানে তিনিসহ মোট পাঁচজন শ্রমিক আছেন এবং বর্তমানে মেঘনা নদীর মতিরহাটের কাছাকাছি আছেন। কলার বারবার আর্তস্বরে তাদের বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছিলেন।

[৫] ৯৯৯ থেকে তাৎক্ষণিক বিষয়টি নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, লক্ষীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সংবাদ পেয়ে লক্ষীপুরের মজু চোধুরী ঘাট নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল দ্রুত রওনা দেয়।

[৬] উদ্ধারকারী পুলিশ দলের এএসআই মো. আরিফ হোসেন ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত নৌযানের শ্রমিকদের উদ্ধার করে তাদের নৌযানে নিয়ে নেন। তাদের খাবার ও পানীয় সরবরাহ করা হয়েছে এবং নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। ডুবন্ত নৌযানটির মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে তারা বড় নৌযান নিয়ে আসলে নৌযানটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়