শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে লোহমর্ষক ডাকাতির ঘটনায় রিমান্ডে এক

মাজহারুল ইসলাম: [২] টাঙ্গাইলের মির্জাপুরে গত (২৯ মে) ঘটে যাওয়া সেই লোহমর্ষক ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ৪ দিনের রিমান্ডে এনেছেন থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত উপজেলার উয়ার্শী ইউনিয়নের আব্দুর রাজ্জাক খানের ছেলে মো. ফয়সাল আহম্মেদ রানা বলে জানা গেছে।

[৪] রোববার (২৯ আগস্ট) তার রিমান্ডের ৪র্থ দিন চলছিলো বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান।

[৫] এর আগে ডাকাতির ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

[৬] মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের মো. বেলায়েত হোসেন খান রতনের গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে বহুতল বাড়ির ভিতর প্রবেশ করে ডাকাত সদস্যরা। এরপর পর্যায়ক্রমে বাড়িতে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মোট ৩১ লক্ষাধিক টাকা মূল্যমানের সম্পদ লুট করেন। এরপর তারা প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।

[৭] অপরদিকে, ওই একই রাতে ওই এলাকার গজনবী নামক অপর আরেক ব্যক্তির বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দুটি ডাকাতির ঘটনা একই সংঘবদ্ধ দলই ঘটিয়েছে।

[৮] এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মো. মজিবর রহমান জানান, ওই ডাকাতির ঘটনায় এখনো কোন মালামাল উদ্ধার হয়নি। এর আগে ৬জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা এই ডাকাত চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়