শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে লতা-পাতায় জড়ানো বৈদ্যুতিক খুটি, দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা

মো. রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে ৩৩ হাজার ভোল্টের স্টিলের তৈরি একটি বৈদ্যুতিক টাওয়ার লতায়-পাতায় ঢেকে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে টাওয়ারের এ অবস্থা হলেও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড ঠাকুরগাঁও (নেসকো) কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

[৩] সরেজমিনে শনিবার (২৮ আগস্ট) গিয়ে দেখা যায়, পৌরশহরের বিসিক শিল্পনগরী এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের পাশের ধান ক্ষেতের ভিতর দিয়ে টানা বৈদ্যুতিক লাইনের টাওয়ারটি লতায়-পাতায় ভরপুর হয়ে সম্পূর্ণ অরক্ষিত ও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে।

[৪] স্থানীয়রা জানান, অবস্থাদৃষ্টে দেখলে মনে হয় এটি একটি গাছ। দেখতে অনেকটা গাছের মতই লাগে। কাঁচা লতা-পাতায় জড়ানো এ খুঁটি সটসার্কিটের মাধ্যমে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের সেখানে কোনো নজরদারি নেই। এ টাওয়ারের কাছ দিয়ে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে এবার আমন ধান লাগানো হয়েছে। মাঠে কৃষকরা এর পাশ দিয়ে চলাফেরা করছেন। যদি অসাবধানতার কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে জড়ানো এ সব লতা-পাতায় মানুষের স্পর্শ লেগে তাঁর প্রাণ চলে যায়, এর দায়ভার কে নেবে? এ বিষয়ে নেসকো কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু এখনো তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

[৫] এবিষয়ে জানতে চাইলে নেসকোর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকোশলী মামুনুর রশিদ বলেন, কয়েকদিন আগে ওই টাওয়ারে গাছের লতা-পাতা জড়িয়ে যাওয়ার বিষয়টি দেখেছি। লাইনম্যানকে বলে দিয়েছি দ্রুত লতা-পাতা অপসারণ করতে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়