শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ নেই’ উক্তিটি কতটুকু সঠিক?

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা: কোরআনুল কারীম বুঝে পড়া জরুরী। প্রত্যেক মুসলমানেরই উচিৎ কোরআন শরীফ বুঝার চেষ্টা করা। কিন্তুু তারমানে এই না যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভই হবেনা।

আমাদের কিছু ভাই আছেন যারা এ মতবাদ প্রচার করে থাকেন যে,কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ হবে না। তাদের এ প্রচারণা প্রভাবিত হয়ে অনেকেই ভুল বুঝাবুঝির শিকার হন।

কেউ কেউ তো আরেকটু আগ বেড়ে বলেন না বুঝে পড়লে নাকি কোন সওয়াবই হবে না! তাদের এসব দাবী পুরোপুরি কোরআন,সুন্নাহ,ইজমা কিয়াস ও বাস্তবতা বিবর্জিত। কোরআন ও সুন্নাহ ভালভাবে অধ্যয়ন করলে দেখার এ বক্তব্যের অসারতা প্রমাণিত হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের বহু আয়াত আছে যেগুলোর অর্থ বুঝা অসম্ভব। তাহলে অসম্ভব জিনিসের নির্দেশনা আল্লাহ তায়ালা দিতে পারেন?

একই ভাবে হাদিস শরীফে না বুঝে পাঠ করলেও সওয়াবের কথা পাওয়া যায়। সুতরাং বুঝা গেল সমাজে একশ্রেণীর ভাইদের বহুল প্রচলিত উক্তি কোরআনুল কারীম না বুঝে পড়লে কোন লাভ নেই এ কথাটি সঠিক নয়।

আরও দু:খজনক ব্যাপার হল,উলােমায়ে কেরাম যখন সঠিক মাসয়ালা তুলে ধরার চেষ্টা করছেন তখন তাদেরকে ভিন্নভাবে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদেরকে এসব কাজ থেকে হেফাজত করুন। দ্বীনের প্রতিটি বিষয়কে যথা নিয়মে জানার, মানার ও আমল করার তাওফীক দান করুন।

লেখক: প্রধান মুফতি ও মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাউনিয়াবাদ, মিরপুর, ঢাকা। খতিব, সাইন্সল্যাবরটরি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়