শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলবে: শিক্ষামন্ত্রী

খালিদ আহমেদ :[২] ডাক্তার দীপু মনি বলেন, আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে। তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নিউজ ২৪ টিভি, সময় টিভি

[৩] তবে বিজ্ঞানসম্মতভাবে বলা হয় আক্রান্তের সংখ্যা পাঁচের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সে পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি।

[৪] শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

[৫] গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আজ সকালে (২৭ শুক্রবার) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

[৬] এসময় উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক সেলিনা আক্তার, গাজীপুর সিটি কর্পোরশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রমুখ।

[৭] এর আগে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়