শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়লে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

সাদেক আলী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের বড় আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

আজ শুক্রবার ভোরে পাবনার কাজিরহাট এলাকর জেলে পরাণ হলদারের জালে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০টাকা দিয়ে মাছটি ক্রয় করে। আরটিভি

এ ব্যাপারে পরাণ হলদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে মো. দুলালের আড়তে তুললে সেখান থেকে চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা ভাণ্ডারের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মা বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি দেখতে পাই।

জানা যায়, মাছটির ওজন ২২ কেজি। স্থানীয় আড়তদার খোলা ডাকে মাছটির বিক্রির কথা বললে আমি সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি। ১৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির কথা জানান চান্দু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়