শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল লুব্রিকেন্ট-তার ও ভেজাল খাবার উৎপাদন: ৬ প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] নকল লুব্রিকেন্ট, নকল তার এবং ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় পৃথক ভ্রাম্যমাণ পরিচালনা করে র‌্যাব-১০। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

[৩] বুধবার র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় চারটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে তাসফিয়া বেকারিকে ১ লাখ, আল্লাহর দান বেকারিকে ২ লাখ, বি-বাড়িয়া বেকারিকে ৩ লাখ ও ইয়াগো ফুড অ্যান্ড এ্যাগ্রোকে ৩ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্টেট।

[৪] এছাড়া একইদিন রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নকল লুব্রিকেন্ট, তার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রির অপরাধে কোয়ালিটি ক্যাবল ইন্ডাস্ট্রিকে ২০ লাখ ও বিসমিল্লাহ লুব্রিকেন্টকে ১ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] অভিযানকালে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভেজাল মাখন ধ্বংস করা হয়েছে। এনায়েত কবির শোয়েব বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ীরা নকল লুব্রিকেন্ট, নকল তার এবং ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।

  • সর্বশেষ