শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত তিন

সোহাগ হাসান: [২] বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কা দিলে অটোভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়।

[৪] নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদাবক্স (৩২) একই গ্রামের মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০), আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৫৫)।

[৫] হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ড ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়