শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ১০:২৫ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১০:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে আইনাল হক (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আইনাল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের আব্দুল সাওারের ছেলে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে আইনাল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুৃমিয়ে পড়েন। তাঁর স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় স্বামীর নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। তার ডাক চিৎকারে পরিবার সহ স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৪] দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ