শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যান্সি জানালেন, 'গট এনগেজড'

বিনোদন ডেস্ক: প্রায় এক মাস আগে গায়িকা জানিয়েছিলেন, আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন।  তবে কাকে বিয়ে করছেন এ বিষয়ে তখন মুখ খোলেননি তিনি।

সেপ্টেম্বর আসার আগেই ন্যানসি ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। রিলেশনশিপ স্ট্যাটাসে প্রকাশ করেছেন ভালোবাসার মানুষের নামও-মহসিন মেহেদী। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটি বদলের ছবি।

এর ​আগে গত মাসের ২৮ জুলাই নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। বলেছিলেন, দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।

পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, খুব শিগগিরই নতুন জীবন শুরু করতে যাচ্ছি। একা থাকা আসলেই সম্ভব না। বলা সহজ কিন্তু বাস্তবেই একা থাকা সম্ভব না। তাই আমি নতুন একটি পথের যাত্রা শুরু করার কথা ভাবছি। খবর সময় টিভি, ঢাকা পোস্ট

ব্যক্তিগত জীবন নিয়ে লম্বা সময় ধরে আলোচনায় ন্যান্সি। গেল ২৫ এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সি। লিখেছিলেন, আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত এককভাবে জায়েদের।

এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ৬ বছরের সংসারের ইতি টানেন ২০১২ সালের ২৪ মে। এরপর ২০১৩ সালের ৪ মার্চ বিযে করেন নাজিমুজ্জামান জায়েদ। জায়েদের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশে পর ন্যান্সি এক সাক্ষাৎকারে জানান, আগামী সেপ্টেম্বরে বিয়ে করবেন। বেশ ধুমধাম করেই তৃতীয় বিয়ে করবেন ন্যান্সি।

  • সর্বশেষ