শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে বিটিসিএল কন্ট্রোলরুমে আগুন, টেলি যোগাযোগ বন্ধ

তপু সরকার: [২] রোববার (২২ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে বিটিসিএলের কন্ট্রোল রুমে থাকা ২টি এসি, ১ হাজার ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিনসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আনুমানিক প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। 

[৪] জেলার ৫টি উপজেলা, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার টেলিফোন ও ফাইবার লাইনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

[৫] ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর জোনের ডিজিএমসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বিকল্প ব্যবস্থায় টেলিফোন সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়