শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও বিশ্বের এলিট বাস্কেটবল রেফারীর তালিকায় বাংলাদেশের সবুজ মিয়ার

রাহুল রাজ: [২] গত ১৫ অক্টোবর ২০২০ হতে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত ফিবা গেমস্ অফিসিয়ালস লাইসেন্সিং ২০২১-২০২৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি পর্যায়ে বাছাই পরীক্ষা শেষে ১৫ আগষ্ট,২০২১ ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক বাস্কেটবল এ্যাসোসিয়েশন (ফিবা)। এতে কৃতকার্য হয়ে দ্বিতীয়বারের মতো ব্ল্যাক লাইসেন্স পান বাংলাদেশ থেকে সবুজ মিয়া। তিনি গত ১৪-১৬ অক্টোবর ২০১২তারিখে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাস্কেটবল রেফারীজ ক্লিনিকে অংশগ্রহণ করে সাফল্যের সাথে আন্তর্জাতিক রেফারীর লাইসেন্স অর্জন করেন।

[৩] পরবর্তীতে ২০১৩,২০১৬ ও ২০১৯ সালে ফিবা গেমস্ অফিসিয়ালস লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করে লাইসেন্স নবায়ন করতে সক্ষম হন সবুজ মিয়া।

[৪] দেশের একমাত্র আন্তর্জাতিক বাস্কেটবল রেফারী সবুজ মিয়া বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত আছেন। তিনি বর্তমানে এপিবিএনে কর্মরত থেকে পুলিশের চাকুরীর পাশাপাশি একই সঙ্গে বাস্কেটবল রেফারীং ও বাস্কেটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ