শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ দিন পর করোনামুক্ত সাইমন

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৮ আগস্ট তার করোনা পজিটিভ আসে। শুক্রবার (২০ আগস্ট) করোনামুক্ত হলেন ঢাকাই সিনেমার এ নায়ক।

সুখবরটি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে ‘পোড়ামন’খ্যাত এ নায়ক লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার করোনা নেগেটিভ এসেছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞতা। ’

এর আগে সাইমনের মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিও এখন সুস্থ রয়েছেন। মায়ের সার্বক্ষণিক সেবা করেছেন সাইমন।

চলচ্চিত্রে সাইমনের অভিষেক ঘটে ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে। পরের বছর ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বর্তমানে ‘গ্যাংস্টার’সহ কয়েকটি সিনেমার কাজ করছেন সাইমন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘লাইভ’, ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা। বাংলা নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়