শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় অনলাইনে কেনা ফ্রিজে মিললো কোটি টাকা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের এক ব্যক্তি অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড একটি ফ্রিজ কিনেছিলেন। সেই ফ্রিজ পরিষ্কার করতে গিয়েই তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ডলার। টাকাগুলো স্বচ্ছ বর্গাকৃতির প্লাস্টিকের শীটে বস্তাবন্দী ছিল এবং ফ্রিজের নিচে বৈদ্যুতিক টেপ দ্বারা আটকানো ছিল। ইউপিআই

[৩] স্থানীয় সংবাদমাধ্যমকে টাকা পাওয়া ব্যক্তি বলেন, প্রথমে খুব বিস্মিত হয়েছিলাম। কিছুক্ষণ ভেবে বুঝলাম পুলিশে খবর দেওয়াই সঠিক কাজ হবে। তাই স্থানীয় থানায় ফোন করি। এরপর আমার বাড়িতে এসে টাকাগুলো উদ্ধার করেন পুলিশকর্মীরা।

[৪] দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ৬ আগস্ট ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন এক ব্যক্তি। তারপরই তিনি এ ব্যাপারে থানায় জানিয়েছেন।

[৫] পুলিশ কর্মকর্তা জানান, তিনি তার পুরো কর্মজীবনে এত টাকা একসঙ্গে কখনো উদ্ধার করেননি। ইতোমধ্যে ফ্রিজ বিক্রেতার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

[৬] দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, টাকা হারিয়ে গেলে এবং তার কোনো দাবিদার না থাকলে সেটা যিনি পেয়েছেন তার হয়ে যায়। যদিও ২২% কর কাটা হয়। তবে কোনো টাকার সঙ্গে অপরাধের ইতিহাস জড়িয়ে থাকলে তা বাজেয়াপ্ত করে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়