শিরোনাম
◈ ইরান সংঘাতে দ্রুত ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলের উদ্দেশ্যে আরো ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

রাকিবুল আবির: [২] আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর আরও ২০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। বিশেষ করে কাবুলের বিমানবন্দরের সহিংসতার পর বিমানবন্দরের ফ্লাইট সুরক্ষিত করার প্রচেষ্টায় এবং বিমানবন্দরের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে মোট ৯০০ সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য। বিবিসি

[৩] যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব বলেন, আফগানিস্তানে আটকে পরা ৩৫০ যুক্তরাজ্যের নাগরিক এবং যারা আফগানিস্তানে যুক্তরাজ্যের সেনাবাহিনীকে সহায়তা করেছে তাদের দ্রুতই সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। তিনি আরো বলেন, ঠিক কতজন আফগান শরণার্থীকে গ্রহণ করা সম্ভব হবে, তা এখনো বিবেচনাধীন রয়েছে। গত সপ্তাহেই আফগানিস্তানে যুক্তরাজ্যের সেনাবাহিনীকে সাহায্য করা ২৮৯ আফগানি নাগরিকদের ইতিমধ্যে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছে।

[৪] আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র সচিব আরো জানান, আমরা যা চেয়েছিলাম তা নিয়ে এখন ভাববার সময় নয়, আমাদের এখন নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

[৫] সোমবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানায়, যুক্তরাজ্যের জন্য কাজ করা ৩ হাজার ৩০০ এরও বেশি আফগান কর্মী এবং তাদের পরিবারকে যুক্তরাজ্যে পুনর্বাসনের জন্য সহায়তা করা হচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়