শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৬৮ কোটি টাকা

মানবজমিন: করোনার মহামারি পরিস্থিতিতেও দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এতে করে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩২৫ কোটি টাকা। ফলে দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৬৮ কোটি ৩৪ লাখ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা বা ০.৬৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়