শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কদমতলী থেকে অপহৃত শিশু ফারুক উদ্ধার, গ্রেপ্তার ৫

মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- আলীম, সজীব চন্দ্র দাস, শ্যামা মনি দাস, বাবুল সরকার ও মিনুকা রানী। শুক্রবার মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা থেকে ভিকটিম ওমর ফারুককে (৩) উদ্ধার করা হয়।

[৩] কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, গত ৫ আগস্ট মেহেদী হাসান থানায় এসে অভিযোগ করেন অজ্ঞাতনামা ব্যক্তি তার ছেলে ওমর ফারুককে কদমতলী থানার শ্যামপুর শহীদ মোক্তার হোসেন রোডের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

[৪] ঘটনাস্থল ও আশপাশ এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জুরাইন রেলগেইট থেকে শুক্রবার আলীমকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে ঢাকা জেলার ধামরাই থানার নান্না সোয়াপুর এলাকা থেকে সজীব চন্দ্র দাস ও শ্যামা মনি দাসকে গ্রেপ্তার করা হয়। পরে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উত্তর শ্রী বাড়ী থেকে বাবুল সরকার ও মিনুকা রানীর কাছ থেকে ওমর ফারুককে উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়