শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্লাইট চালুর দাবিতে চট্টগ্রামে প্রবাসীদের বিক্ষোভ

রিয়াজুর রহমান : [২] শনিবার (১৪) আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন প্রবাসী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজ কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হেলাল উদ্দিন।

[৩] এসময় হেলাল উদ্দিন বলেন- আমরা আরব আমিরাত কর্মরত বাংলাদেশী প্রবাসী কর্মী দীর্ঘ ৪ মাস ছুটিতে এসে ফ্লাইট বিলম্বতার কারণে আজও আরব আমিরাতে প্রবেশ করতে পারিনি। যার ফলে আমাদের অনেক প্রবাসীর চাকুরী ও ভিসার মেয়াদ উত্তীর্ন হতে যাচ্ছে ।

[৪] তিনি বলেন-আরব আমিরাত সরকার ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া , পাকিস্থান শ্রীলংকা , নেপাল সহ দেশ গুলাের ফ্লাইট চালু করেছেন যা সম্ভব হয়েছে তাদের সরকারের ডিপলােমেটিক সু - সম্পর্কের কারনে ।

[৫] আমিরাত সরকার বিগত জুন মাসে প্রত্যেক দেশের সরকারি মিশনকে ফ্লাইট চালুর বিষয়বলী ধার্য করে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিলাে প্রতিটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে RAPID TEST বুথ প্রতিস্থাপন করা ।

[৬] ইতিমধ্যে পাশ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান তাদের বিমানবন্দরে করোনা টেস্ট বুথগুলাে প্রতিস্থাপন করেছেন , যার কারনে আমিরাত সরকার তাদের ফ্লাইট চালু করতে পেরেছেন ।

[৭] আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে , আদৌও আমাদের আন্তর্জতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ RAPID TEST বাস্তবায়ন করতে পারেননি । যার কারনে আমরা হাজারও প্রবাসী দেশে ছুটিতে এসে আজও আটকা পড়ে আছি ।

[৮]তাই আমরা মন্ত্রী মহােদয়ের নিকট সবিনয় আবেদন যানাচ্ছি যে , অতিসত্বর RAPID TEST প্রতিস্থাপনের মাধ্যমে আমিরাত সরকারের সাথে ফ্লাইট বিষয়টি নিয়ে একান্তভাবে সমাধানের ব্যবস্থা করা যাতে আমরা নিজ নিজ কর্মস্থলে অতিদ্রুত ফিরে যেতে পারি । সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়