শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১০:৪০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে গোলাগুলি পর ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের আচারবুনিয়া নাফনদীর কিনারা এলাকায় বিজিবি ও মাদক পাচারকারি মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।ঘটনাস্থল থেকে৩০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩] শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম ৫ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ পূর্ব কোনে আচারবুনিয়া এলাকা দিয়ে প্রবেশ করবে।এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে উক্ত এলাকায় বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর একজন দুষ্কৃতকারী ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফনদী কিনারায় উঠতে দেখে।টহলদল দেখা মাত্র তাকে চ্যালেঞ্জ করে।

[৪] সেই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই সশস্ত্র ইয়াবা পাচারকারী বিজিবি টহলদলের উপর অতর্কিত ভাবে গুলিবর্ষণ করে।বিজিবি টহলদল সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।ওইসময় ইয়াবা কারবারি গুলিবিদ্ধ হয়ে নদীতে লাফ দিয়ে ভাটার টানে তলিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি।গুলাগুলি থামার পর ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতর থেকে৩০হাজার ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো জানান,সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়