শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঝের উপর জমাট রক্ত আমার স্মৃতিতে খুব পীড়া দেয়: শেখ ফজলে নূর তাপস

আবুল বাশার নূরু: [২] শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট। বয়স বাড়লেও বেদনা এতটুকু ঘুচেনি ঘাতকের বুলেটে সেদিন প্রাণ হারানো শেখ ফজলুল হক মনি ও আরজু মনি’র ছোট্ট সন্তান, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের।

[৩]একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ‘বাবা-মার সঙ্গে সন্তানের চির অমলিন সব স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন ইতিহাসের কুখ্যাত খুনী চক্রের কারণে।’

[৪]বয়স তখনও ৪ হয়নি; পনের আগস্টের কালরাতে হারান বাবা শেখ ফজলুল হক মনি ও মা আরজু মনিকে। সৌভাগ্যক্রমে বেঁচে যান শেখ ফজলে নূর তাপস ও বড় ভাই শেখ ফজলে শামস পরশ। বিভীষিকাময় সেই সময়ের স্মৃতিচারণে বলেন, ‘মেঝেতে পড়ে আছে বাবা-মায়ের রক্তাক্ত মৃতদেহ; এছাড়া আর তেমন কিছুই মনে পড়ে না।’

[৫]ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বাবার সেই রক্তাক্ত দেহটা পড়ে ছিল সিড়ির মেঝের উপরে। বাবার গলায় এটি গুলি লেগেছিল। বাবা একটি সাদা হাটাকাটা গেঞ্জি পড়া ছিল। এটা আমার আবছা মনে পড়ে। বাবার লাশটা যখন নিয়ে যাওয়া হয় তখন মেঝের উপর যে রক্ত জমাট ছিল সেটা আমার স্মৃতিতে খুব পীড়া দেয়।’

[৬]পনের আগস্টের খুনীদের বিচার হয়েছে। তবু স্বজন হারানোর অমোচনীয় এ বেদনা মৃত্যু অবধি তাড়িয়ে ফিরবে। ফজলে নূর তাপস বলেন, ‘যতই আমরা বড় হচ্ছি বা বয়স বাড়ছে এই বেদনাটা আসলে যাবার নয়। আমাদের জীবনটা খুব কষ্টের ছিল, অনেক সংগ্রামের ছিল। বাবার সাথে আমার কোন স্মৃতি নেই, আনন্দ, ভালোবাসা, আবেগ কেনোটাই মনে পড়ে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়