শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা ◈ লন্ডনে কমনওয়েলথ বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে সাক্ষাতের সম্ভাবনা ◈ ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট ◈ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল ◈ দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান ◈ মব কালচার বন্ধে কঠোর হুঁশিয়ারি, থানায় হাসিমুখে সেবা দেওয়ার নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক ◈ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ মামলায় এসপি মোক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] পিবিআইর এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে আদালতে নারী পরিদর্শকের করা ধর্ষণ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা-পূর্ব থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন মোতাবেক অভিযুক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৩] মোক্তার হোসেন বর্তমানে বাগেরহাটে কর্মরত। তার বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলাটি দায়ের করা হয়।

[৪] ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা জানিয়েছেন, মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী ও বিবাদী, দুই জনেই ২০১৯ সালে সুদানে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন। অভিযুক্ত পুলিশ সুপার মিশনে পুলিশ কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

[৪] বাদী ও বিবাদীর মধ্যে সে সময় সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে ধর্ষণ করেন।

[৫] বাদীর আইনজীবী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনা কাউকে না জানাতে এসপি মোক্তার বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেখান। মিশন থেকে দেশে ফেরার পরও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। নারী ইন্সপেক্টর এ ব্যাপারে পুলিশ বিভাগে অভিযোগ করেছেন। সে অভিযোগটির তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়